রাষ্ট্রপতি মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের
গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শুভেচ্ছাবার্তায় তাঁর জীবনযাত্রাকে দৃঢ়তা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী।
পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার (মুখ্যমন্ত্ৰীর পোস্টকৃত ছবি)


গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শুভেচ্ছাবার্তায় তাঁর জীবনযাত্রাকে দৃঢ়তা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী।

আজ ২০ জুন (শনিবার) ৬৮ বছরে পা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের বিভিন্ন প্রান্তের নেতারা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। অসমের মুখ্যমন্ত্রীও জাতি গঠন ও জনসেবায় তাঁর অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা লিখেছেন, ‘মাননীয় রাষ্ট্রপতি জি, শ্রীমতী দ্রৌপদী মুর্মু জিকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই।’ মুখ্যমন্ত্ৰী ড. শর্মা রাষ্ট্রপতিকে মর্যাদা, প্রজ্ঞা ও সৌজন্যের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠে দেশকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা সকলের কাছে প্রশংসিত।

মুখ্যমন্ত্ৰী বলেন, ‘আমাদের সর্বোচ্চ সেনাপতির জীবনযাত্রা দৃঢ়তা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তির শক্তির এক গভীর উদাহরণ।’ সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণের প্রতি রাষ্ট্রপতি মুর্মুর অটুট প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা সমগ্র দেশকে অনুপ্রাণিত করে চলেছে। তিনি লিখেছেন, ‘সামাজিক ন্যায়বিচার ও জনসেবার প্রতি তাঁর অবিচল প্রতিশ্রুতি আমাদের মহান গণতন্ত্রকে অনুপ্রাণিত করে।’

মা কামাখ্যা ও শ্রীমন্ত শংকরদেবের আশীর্বাদ কামনা করে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রার্থনা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তাঁর দিশানির্দেশনা যেন দেশকে আরও উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande