দিল্লিতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা, বিহার-তেলেঙ্গানায় বজায় থাকবে তাপপ্রবাহ
নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : আগামী ২৪ ঘণ্টায় দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এনসিআরের গাজিয়াবাদ, গৌতমবুদ্ধ নগর, গুরুগ্রাম ও ফরিদাবাদের কয়েকটি এলাকাতেও শনিবার একই
দিল্লিতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা, বিহার-তেলেঙ্গানায় বজায় থাকবে তাপপ্রবাহ


নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : আগামী ২৪ ঘণ্টায় দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এনসিআরের গাজিয়াবাদ, গৌতমবুদ্ধ নগর, গুরুগ্রাম ও ফরিদাবাদের কয়েকটি এলাকাতেও শনিবার একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, রবিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৬৫ শতাংশের মধ্যে থাকবে। তৃতীয় দিন পর্যন্ত প্রায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে, যদিও আর্দ্রতার পরিমাণ বেড়ে ৪৫ থেকে ৭০ শতাংশে পৌঁছতে পারে।

২৩ থেকে ২৬ জুন পর্যন্ত দিল্লির কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এই সময় আবহাওয়া মোটের উপর স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, দেশের একাংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে বৃষ্টিপাত শুরু হলেও বিহার, তেলেঙ্গানা, কঙ্কন ও গোয়ার কিছু এলাকায় মৌসুমি বায়ুর অগ্রগতি এখনও ধীর। ফলে আগামী কয়েক দিন ওইসব অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে এবং গরমের হাত থেকে তাৎক্ষণিক স্বস্তির সম্ভাবনা কম।

এদিকে, উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক এলাকায় আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব আরও জোরদার হতে পারে। এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande