গৌতম দেবের পর এবার ইস্তফা দিলেন মানিক দে, শিলিগুড়ি পুরনিগমে তীব্র চাঞ্চল্য
শিলিগুড়ি, ২০ জুন (হি.স.) : রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পর উত্তরবঙ্গের রাজনীতিতে ডামাডোল অব্যাহত। এই আবহে শিলিগুড়ি পুরনিগমের সংকট আরও গভীরতর হচ্ছে। শুক্রবার মেয়র গৌতম দেবের পদত্যাগের পর, এবার মেয়র পরিষদ (এমএমআইসি) থেকে ইস্তফা দিলেন ১৩ নম্বর ওয়া
গৌতম দেবের পর এবার ইস্তফা দিলেন মানিক দে, শিলিগুড়ি পুরনিগমে তীব্র চাঞ্চল্য


শিলিগুড়ি, ২০ জুন (হি.স.) : রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পর উত্তরবঙ্গের রাজনীতিতে ডামাডোল অব্যাহত। এই আবহে শিলিগুড়ি পুরনিগমের সংকট আরও গভীরতর হচ্ছে। শুক্রবার মেয়র গৌতম দেবের পদত্যাগের পর, এবার মেয়র পরিষদ (এমএমআইসি) থেকে ইস্তফা দিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দে।

মানিক দে পুরনিগমের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব সামলাচ্ছিলেন।

সূত্র মারফত জানা গেছে, গত বৃহস্পতিবার মেয়র গৌতম দেব মেয়র পরিষদের সদস্যদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। ওই বৈঠকেই তিনি নিজের পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, যা শুনে সেখানে উপস্থিত সদস্যরা স্তম্ভিত হয়ে যান। এরপর শুক্রবারই গৌতম দেব মেয়র পদ থেকে ইস্তফা দেন। শনিবার

মেয়রের পদত্যাগের খবর সামনে আসতেই দলের অভ্যন্তরীণ মতপার্থক্যও প্রকাশ্যে চলে এসেছে। ওয়াকিবহাল মহলের মতে, সংগঠনের অন্দরে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন এবং প্রশাসনিক স্তরের একাধিক সমস্যার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার গৌতম দেবের ইস্তফার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মানিক দে-ও পদ ছাড়ায় পুরনিগমের রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি পেল।

রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে, আগামী দিনে কি আরও পদত্যাগ দেখা যাবে? যদি এইভাবে কাউন্সিলররা একে একে পদ ছাড়তে থাকেন, তবে বর্তমান বোর্ডের টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande