ব্রেকিং সিস্টেমে ত্রুটি, সাসারামে দীর্ঘক্ষণ থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেস
সাসারাম, ২০ জুন (হি.স.): ব্রেকিং সিস্টেমে ত্রুটির জন্য বিহারের সাসারামে দীর্ঘক্ষণ থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার রেল সূত্রের খবর, ব্রেকিং সিস্টেমে আচমকাই যান্ত্রিক ত্রুটির জন্য শুক্রবার রাতে বেনারস-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ডিডিইউ-গয়া রেল স
ব্রেকিং সিস্টেমে ত্রুটি, সাসারামে দীর্ঘক্ষণ থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেস


সাসারাম, ২০ জুন (হি.স.): ব্রেকিং সিস্টেমে ত্রুটির জন্য বিহারের সাসারামে দীর্ঘক্ষণ থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার রেল সূত্রের খবর, ব্রেকিং সিস্টেমে আচমকাই যান্ত্রিক ত্রুটির জন্য শুক্রবার রাতে বেনারস-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ডিডিইউ-গয়া রেল সেকশনের শিউ সাগর ও কুমহাউ রেলওয়ে স্টেশনের মাঝে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকে।

ট্রেনের এক যাত্রী বলেন, “বারাণসী-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস মাঝপথে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিল এবং আমাদের জানানো হয়, ব্রেক সিস্টেমে কোনও সমস্যা দেখা দিয়েছে।” রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ডিডিইউ থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির ব্রেকিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়; এর ফলে চালক বিহারের রোহতাস জেলার শিউ সাগর ও কুমহাউ রেলওয়ে স্টেশনের মাঝখানে ট্রেনটি থামাতে বাধ্য হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande