
আরামবাগ , ২০ জুন (হি.স.): প্রধানমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে বাস ও বাইকের সংঘর্ষে মৃত এক, গুরুতর আহত আরও এক। শনিবার ঘটনাটি ঘটেছে পুরশুড়া থানার বলরামপুর এলাকায়। মৃত বাইক আরোহীর নাম মৃত্যুঞ্জয় দাস। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি খানাকুলের গৌরাঙ্গপুরে।
জানা গেছে, এদিন তারকেশ্বরে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর সেই সভায় অংশগ্রহণ করে বাইকে করে মৃত্যুঞ্জয় দাস ও অনিল মালিক খানাকুলের গৌরাঙ্গপুর থেকে গিয়েছিলেন। এরপর সেখান থেকে বাড়ি ফেরার পথে বলরামপুর এলাকায় বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় দাসের। পাশাপাশি গুরুতর আহত হন অনিল মালিক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পুরশুড়ার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু অবস্থার অবনতি হতে অনিল মালিক কে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে অনিল বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA