শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক যোগ দিবস
- সুস্থ জীবনের জন্য যোগচর্চার আহ্বান মিশন দাসের শ্রীভূমি (অসম), ২১ জুন (হি.স.) : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আজ রবিবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস পালন করা হয়। সকালেই দলের নেতা-কর্মী, মহিলা মোর্
প্রাক্তন সাংসদ মিশন দাস, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণ দাস, অমরেশ রায়দের যোগচর্চা


যোগচর্চায় অংশগ্রহণকারীদের কয়েকজন


- সুস্থ জীবনের জন্য যোগচর্চার আহ্বান মিশন দাসের

শ্রীভূমি (অসম), ২১ জুন (হি.স.) : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আজ রবিবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস পালন করা হয়। সকালেই দলের নেতা-কর্মী, মহিলা মোর্চা, যুব মোর্চা এবং বিভিন্ন স্তরের কর্মীরা যোগচৰ্চা কাৰ্যক্ৰমে অংশগ্রহণ করেন। যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন আসন-মুদ্ৰা ও প্রাণায়াম ক্ৰিয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের তিনবারের প্রাক্তন বিধায়ক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং বিজেপির বর্ষীয়ান নেতা মিশনরঞ্জন দাস। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে মিশন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যোগ আজ বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। যোগ শুধু শরীরচর্চা নয়, এটি মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।

তিনি বলেন, বর্তমান ব্যস্ত জীবনে নানা রোগ-ব্যাধি ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতে প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করা অত্যন্ত জরুরি। যোগচর্চা মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে, মনকে শান্ত রাখে এবং একটি সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মিশন দাস আরও বলেন, হাজার বছরের প্রাচীন যোগ সংস্কৃতিকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে ভারত। আন্তর্জাতিক যোগ দিবস সেই ঐতিহ্যেরই বিশ্বব্যাপী স্বীকৃতি। তিনি সকলকে প্রতিদিন অন্তত কিছু সময় যোগচর্চার জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিজেপির একাধিক পদাধিকারী, বিভিন্ন মোর্চার নেতৃত্ব, প্রবীণ ও যুব কর্মী সহ বিপুল সংখ্যক দলীয় সমর্থক অংশগ্ৰহণ করে যোগচর্চায় শামিল হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande