রঙিয়ায় ২৭টি চোরাই গরু উদ্ধার, আটক ছয়
রঙিয়ায় (অসম), ২২ জুন (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়ায় চোরাই গরু বোঝাই একটি বলেরো পিকআপ গাড়ির গতিরোধ করে ২৭টি বলদ (গরু) উদ্ধার করেছেন বজরং দলের কার্যকর্তারা। গরুগুলিকে রামপুর থেকে গুয়াহাটির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গরু পাচারের
রঙিয়ায় ২৭টি চোরাই গরু উদ্ধার, আটক ছয়


রঙিয়ায় (অসম), ২২ জুন (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়ায় চোরাই গরু বোঝাই একটি বলেরো পিকআপ গাড়ির গতিরোধ করে ২৭টি বলদ (গরু) উদ্ধার করেছেন বজরং দলের কার্যকর্তারা। গরুগুলিকে রামপুর থেকে গুয়াহাটির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গরু পাচারের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, তিনটি বলেরো পিকআপ গাড়ির গতিবিধি দেখে সন্দেহের বশে বজরং দলের সদস্যরা রঙিয়া থানার পুলিশকে খবর দেন। রঙিয়া পুলিশের সহযোগিতায় তিনটি গাড়ি আটক করা হয়। এর মধ্যে বাইহাটা চারিয়ালিতে দুটি এবং রঙিয়ায় একটি গাড়ি আটক করা হয়। তিনটি গাড়ি থেকে ২৭টি বলদ (গরু) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পাঁচজন চালক ও একজন হেল্পারকে আটক করা হয়েছে। এছাডা একজন পালিয়ে গেছে। ধৃত অভিযুক্তদের দাবি, রামপুরের সফিকুল নামের এক ব্যক্তি এই চোরাই গরু পাচার চক্র পরিচালনা করছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande