রুদ্রপ্রয়াগ সংঘর্ষকাণ্ডে উত্তরাখণ্ডের রেসিডেন্ট কমিশনারের দ্বারস্থ শিরোমণি অকালি দল
নয়াদিল্লি/রুদ্রপ্রয়াগ, ২২ জুন (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে সম্প্রতি নিহঙ্গ শিখ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিল্লিতে উত্তরাখণ্ড ভবনে রেসিডেন্ট কমিশনারের সঙ্গে দেখা করল শিরোমণি অকালি দলের (দিল্লি ইউনিট) একটি প্রতিনিধিদল। দলে
রুদ্রপ্রয়াগ সংঘর্ষকাণ্ডে উত্তরাখণ্ডের রেসিডেন্ট কমিশনারের দ্বারস্থ শিরোমণি আকালি দল


নয়াদিল্লি/রুদ্রপ্রয়াগ, ২২ জুন (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে সম্প্রতি নিহঙ্গ শিখ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিল্লিতে উত্তরাখণ্ড ভবনে রেসিডেন্ট কমিশনারের সঙ্গে দেখা করল শিরোমণি অকালি দলের (দিল্লি ইউনিট) একটি প্রতিনিধিদল। দলের সভাপতি পরমজিৎ সিং সরনার নেতৃত্বে প্রতিনিধিদলটি ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেয়।সাক্ষাতের পর পরমজিৎ সিং সরনা জানান, স্মারকলিপিতে উত্থাপিত সমস্ত বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন রেসিডেন্ট কমিশনার। পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দিল্লি সফরে এলে তাঁর সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকের ব্যবস্থাও করার অনুরোধ জানানো হয়েছে, যা কমিশনার নীতিগতভাবে মেনে নিয়েছেন।শিরোমণি অকালি দলের নেতা মনজিত সিং জিকে দাবি করেন, সংঘর্ষের সূচনা স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেই হয়েছিল, নিহঙ্গ শিখদের তরফে নয়। তাঁর অভিযোগ, গ্রেফতার হওয়া নিহঙ্গদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে এবং পাগড়ি ছাড়াই আদালতে হাজির করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিরোমণি অকালি দল এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande