ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে আইনের প্রস্তাব স্বপনের বাজেটে
কলকাতা, ২২ জুন (হি.স.): হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এই কারণে আগামী দিনে একটি আইন আনা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ব্যবসাকে সিন্ডিকেট রাজ এবং অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করার আইন আনা হবে বলে জানান
ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে আইনের প্রস্তাব স্বপনের বাজেটে


কলকাতা, ২২ জুন (হি.স.): হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এই কারণে আগামী দিনে একটি আইন আনা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ব্যবসাকে সিন্ডিকেট রাজ এবং অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করার আইন আনা হবে বলে জানান অর্থমন্ত্রী।

বৃহৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা দূর করার জন্য প্রথম বাজেটেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলল শুভেন্দু অধিকারী–সরকার। পশ্চিমবঙ্গই একমাত্র বড় রাজ্য যেখানে এখনও আর্বান ল্যান্ড সিলিং পলিসি চালু রয়েছে, যা বড় বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। শহরাঞ্চলে জমির বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং বৃহৎ বিনিয়োগ আকর্ষণ করতে এই আইন পুনরায় পর্যালোচনা করার ঘোষণা করা হয়েছে বাজেটে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande