রাজ্য বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন: শমীক ভট্টাচার্য
কলকাতা, ২২ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গের বাজেটকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের সামনে যে সমস্ত বিষয় ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল, এবারের বাজেটে তারই প্রতিফলন
রাজ্য বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন: শমীক ভট্টাচার্য


কলকাতা, ২২ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গের বাজেটকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের সামনে যে সমস্ত বিষয় ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল, এবারের বাজেটে তারই প্রতিফলন ঘটেছে।

সোমবার বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিজেপি যে অগ্রাধিকারের কথা বলেছিল, বাজেটে সেই বিষয়গুলিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, বিজেপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের দিকেই এই বাজেট এগিয়েছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় স্পষ্টভাবে নিন্দা জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, এ ধরনের ঘটনা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়। বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রশাসনের উচিত ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা। রাজ্য বিজেপি সভাপতির মতে, গণতান্ত্রিক পরিসরে মতবিরোধ থাকতেই পারে, তবে প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande