ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া
কলকাতা, ২৪ জুন(হি.স.) : কঙ্গোর গোলবারে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন লিওনেল এমপাসি। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত কলম্বিয়ার সব আক্রমণ রুখে দিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। একটু ফাঁক খুঁজে পেলেন দারউইন মুনিয়স ম্যাচের ৭৬ মিনিটে। ব্যস, ওখানেই বাজিমাত
ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া


কলকাতা, ২৪ জুন(হি.স.) : কঙ্গোর গোলবারে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন লিওনেল এমপাসি। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত কলম্বিয়ার সব আক্রমণ রুখে দিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। একটু ফাঁক খুঁজে পেলেন দারউইন মুনিয়স ম্যাচের ৭৬ মিনিটে। ব্যস, ওখানেই বাজিমাত করল কলম্বিয়া। এই গোলে কলম্বিয়া পৌঁছে গেল নকআউট পর্বে। গোলকিপারের বিরোচিত পারফরম্যান্সেও শেষ রক্ষা হলো না কঙ্গোর।

আগের ম্যাচেও উজবেকিস্তানের বিপক্ষে কলম্বিয়ার জয়ে প্রথম গোলটি করেছিলেন মুনিয়স। তিনিই হয়েছেন ম্যাচের সেরা।

গুয়াদালাহারায় বুধবার সকালে বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে গোলে হারিয়ে পরের ধাপ অর্থাৎ নক আউট পা রাখল কলম্বিয়া।

এদিন কলম্বিয়া আধিপত্য দেখালেও ডিআর কঙ্গো দারুণভাবে রক্ষণ সামলিয়েছে। ৬৬ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখেছে কলম্বিয়া। ডিআর কঙ্গোর ৮টি শটের ৩টি লক্ষ্যে ছিল।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড অব ৩২এ উঠে গেল কলম্বিয়া। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে অন্ততপক্ষে ড্র করতে হবে লস কাফেতেরোসদের। গতকাল উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পর্তুগাল

আর ডিআর কঙ্গোর নকআউটে খেলার আশা এখনও আছে। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে তাদেরও সুযোগ থাকবে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে নবাগত উজবেকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে।

গ্রুপের শেষ রাউন্ডে কলম্বিয়া ও পর্তুগালের লড়াইয়ে চূড়ান্ত হবে গ্রুপের শীর্ষস্থান।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande