মায়ের মৃত্যুতে ফ্রান্স শিবির ছাড়লেন দেশম
কলকাতা, ২৪ জুন (হি.স.) : বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রান্স শিবিরে এল বড় ধাক্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের আগে ব্যক্তিগত শোকের কারণে দলের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়াতে হচ্ছে প্রধান কোচ দিদিয়ের দেশমকে। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ
মায়ের মৃত্যুতে ফ্রান্স শিবির ছাড়লেন দেশম


কলকাতা, ২৪ জুন (হি.স.) : বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রান্স শিবিরে এল বড় ধাক্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের আগে ব্যক্তিগত শোকের কারণে দলের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়াতে হচ্ছে প্রধান কোচ দিদিয়ের দেশমকে।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর মঙ্গলবার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশম। ফলে নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাকে।

আগামী শুক্রবার (২৬ জুন) বস্টনে অনুষ্ঠিত হবে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচ। দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে নরওয়ে। ম্যাচটির জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে।

এক বিবৃতিতে এফএফএফ জানিয়েছে দেশম নরওয়ে ম্যাচের আগের অনুশীলন সেশনগুলো পরিচালনা করতে পারবেন না। তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দীর্ঘদিনের সহকারী গাই স্টেফান।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande