
ফুলারটন, ২৪জুন(হি.স.) : বুধবার স্পেনের পাওলা লোপেজ ও লুসিয়া রদ্রিগেজকে তিন গেমের লড়াইয়ে হারিয়ে ভারতীয় মহিলা ডাবলস জুটি ট্রেসা জলি ও গায়ত্রী গোপীচাঁদ ইউএস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ।
গোড়ালির চোট কাটিয়ে ফিরে এসে, ট্রিসা গায়ত্রীর সঙ্গে জুটি বেঁধে ৫১ মিনিটের উদ্বোধনী রাউন্ডের খেলায় স্প্যানিশ জুটিকে ২১-১২, ১৪-২১, ২১-১৩ পয়েন্টে পরাজিত করেন। ভারতীয় এই জুটি এরপর জাপানের সুমিরে নাকাদে এবং মিয়ু তাকাহাশি-র মুখোমুখি হবেন।
পুরুষদের একক বাছাইপর্বে দুটি জয়ের মাধ্যমে রৌনাক চৌহান মূল পর্বে নিজের স্থান নিশ্চিত করেছেন। তিনি প্রথমে ফ্রান্সের এনোগাত রয়কে ২১-১৯ ২১-১৬ গেমে হারানোর পর চাইনিজ তাইপের কুও কুয়ান লিনকে ১৩-২১ ২১-১৪ ২১-১০ গেমে পরাজিত করেন। প্রথম রাউন্ডে চৌহান এবার স্বদেশী এস শঙ্কর মুথুসামি সুব্রামানিয়ানের মুখোমুখি হবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি