নাবালিকা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই
শিলিগুড়ি, ২৪ জুন (হি.স.) : এক নাবালিকা মেয়েকে ধর্ষণ এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার একটি ঘটনা বুধবার প্রকাশ্যে এসেছে। এই অভিযোগ উঠেছে মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুনীতি রায় এবং তাঁর পরিবারের বির
নাবালিকা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই


শিলিগুড়ি, ২৪ জুন (হি.স.) : এক নাবালিকা মেয়েকে ধর্ষণ এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার একটি ঘটনা বুধবার প্রকাশ্যে এসেছে। এই অভিযোগ উঠেছে মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুনীতি রায় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মাটিগাড়ার পতিরামজোত শান্তিময় কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের নাম সুরজিৎ রায় এবং সম্রাট রায়।

পরিবারের সদস্যদের দাবি, পঞ্চায়েত সদস্যার ছোট ছেলে সুরজিৎ রায়ের সঙ্গে মেয়েটির আগে থেকেই পরিচয় ছিল এবং স্কুলে যাওয়ার পথে সে প্রায়শই মেয়েটিকে উত্যক্ত করত।

অভিযোগ, প্রায় তিন মাস আগে ঘরে একা পেয়ে সে নাবালিকাকে ধর্ষণ করে। আরও অভিযোগ, এরপর পঞ্চায়েত সদস্যা নির্যাতিতার পরিবারকে হুমকি দিয়ে মুখ বন্ধ করিয়ে দেন এবং নিজের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখেন। সেখানে রাখার পর থেকেই তাঁর ওপর লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো।

দুই দিন আগে কোনোভাবে নির্যাতিতা সেখান থেকে পালিয়ে নিজের বাড়ি পৌঁছায়। এরপর মঙ্গলবার পরিবারের তরফে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রথমে মূল অভিযুক্ত সুরজিৎ রায়কে গ্রেফতার করে। পরে মেয়েটিকে আটকে রাখার অভিযোগে তাঁর বড় ভাই সম্রাট রায়কেও গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনার পরবর্তী তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande