তামান্না খুনে গ্রেফতার আরও দুই, এই নিয়ে ধৃত বেড়ে ১৩
কলকাতা, ২৪ জুন (হি.স.): মেয়ের মৃত্যুর ‘বিচার’ চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হল ওই খুনের ঘটনায় ফেরার দুই অভিযুক্ত। এর ফলে এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
প্রকাশ্যে একের পর এক দুর্নীতি, গ্রেফতার তৃণমূলের আরও দুই কাউন্সিলর

কলকাতা, ২৪ জুন (হি.স.): মেয়ের মৃত্যুর ‘বিচার’ চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হল ওই খুনের ঘটনায় ফেরার দুই অভিযুক্ত। এর ফলে এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে তাদের ডেরায় হানা দেয় কালীগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় কালীগঞ্জে। উল্লেখ্য, ২০২৫ সালে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জয়ের উল্লাসে ছোট্ট তামান্নার উপর বোমা নিক্ষেপ করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

 rajesh pande