দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টির দাপট, সমুদ্রে যেতে বারণ মৎস্যজীবীদের
কলকাতা, ২৪ জুন (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির চলবে। তাতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, আগামী কয়েকদিনও বৃষ্টির দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সোমব
দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টির দাপট, সমুদ্রে যেতে বারণ মৎস্যজীবীদের


কলকাতা, ২৪ জুন (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির চলবে। তাতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, আগামী কয়েকদিনও বৃষ্টির দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্রে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত চলবে টানা বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। সপ্তাহান্তে ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে জন্য জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande