সব্যসাচী দত্তকে বারাসত আদালতে পেশ পুলিশের
বারাসত, ২৪ জুন (হি.স.): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একটি মামলা ঘিরে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে উত্তর ২৪ পরগণার বারাসত আদালতে পেশ করল পুলিশ। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী। বিধাননগর পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। গত
সব্যসাচী দত্তকে বারাসত আদালতে পেশ পুলিশের


বারাসত, ২৪ জুন (হি.স.): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একটি মামলা ঘিরে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে উত্তর ২৪ পরগণার বারাসত আদালতে পেশ করল পুলিশ। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী। বিধাননগর পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। গত পরশু রাতে নদিয়ায় সব্যসাচীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রীর বাড়ি থেকে প্রচুর সোনা আটক হয়েছে। যা সব্যসাচীর বলেই দাবি পুলিশের।

উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন সব্যসাচী। এর আগে সোমবার রাতে তাঁকে নিয়ে নদিয়ার তেহট্টতে জেলা পরিষদের এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়েছে ৩ কেজিরও বেশি সোনা। এই সোনার সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। তোলাবাজির টাকার সঙ্গে এই ঘটনার সম্পর্ক রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande