হরিদ্বারে বাইক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ জন
হরিদ্বার, ২৪ জুন ( হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, শ্যামপুর ফ্লাইওভারের কাছে। দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন সদস্য । নিহতদের মধ্যে ছিল পাঁচ বছর বয়সী এক শিশুও। বুধবার পুলিশ সূত্র
লখনউতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২


হরিদ্বার, ২৪ জুন ( হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, শ্যামপুর ফ্লাইওভারের কাছে। দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন সদস্য । নিহতদের মধ্যে ছিল পাঁচ বছর বয়সী এক শিশুও। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম বীর সিং (৫৫), মঞ্জু এবং শিবা।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , মঙ্গলবার গভীর রাতে বাইকে করে হরিদ্বার থেকে শ্যামপুর যাচ্ছিল বীর , মঞ্জু ও শিবা। শ্যামপুর ফ্লাইওভার অঞ্চলটি অন্ধকার থাকায় দৃশ্যমানতা কমে যায়। যার ফলে রাস্তার ধারে থাকা ইট বোঝাই একটি ট্রাক্টর-ট্রলির পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইক। দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বীর সিং, মঞ্জু এবং শিবা-কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande