সরযূ নদীতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দুই বোন
মাউ, ২৪ জুন (হি.স.): উত্তর প্রদেশের মাউ জেলায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, মধুবন থানার অন্তর্গত গাজিপুর গ্রামের কাছে সরযূ নদীতে। নদীতে ডুবে যেতে থাকা ভাইকে বাঁচাতে গিয়ে নদীতেই তলিয়ে যায় দুই বোন । এই ঘটনায় গোটা এলাক
সরযূ নদীতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দুই বোন


মাউ, ২৪ জুন (হি.স.): উত্তর প্রদেশের মাউ জেলায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, মধুবন থানার অন্তর্গত গাজিপুর গ্রামের কাছে সরযূ নদীতে। নদীতে ডুবে যেতে থাকা ভাইকে বাঁচাতে গিয়ে নদীতেই তলিয়ে যায় দুই বোন । এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে , সকালে ছোট ভাই নদীতে স্নান করতে গিয়ে অসাবধানতাবশত আচমকাই নদীতে ডুবে যেতে শুরু করে। তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ছোট বোন। ভাইকে নিরাপদে তুলতে পারলেও নদীর স্রোতে সে নিজে ভেসে যায়। এই ঘটনা দেখামাত্র বড় বোন তাকে বাঁচাতে নদীতে নামে কিন্তু সেও প্রবল স্রোতে ভেসে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি অভিযান শুরু করে । এদিন এক পুলিশ আধিকারিক জানান, দুই বোনের সন্ধান চালানো হচ্ছে। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande