তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল! লোহার বিমের তলায় আটকে অনেক শ্রমিক
কলকাতা, ২৪ জুন (হি.স.): কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে এই ঘটনাটি ঘটেছে। বুধবার দুপু
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল! লোহার বিমের তলায় আটকে অনেক শ্রমিক


কলকাতা, ২৪ জুন (হি.স.): কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে এই ঘটনাটি ঘটেছে।

বুধবার দুপুরে আচমকাই তারাতলার ওই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তাঁরা। ঘটনা নজরে আসতে স্থানীয়েরা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande