কামারপুকুরে বিদ্যুৎ বিপর্যয় রুখতে তৎপর নবনির্বাচিত সরকার, এলাকা পরিদর্শন
রামবাগ, ২৫ জুন (হি.স.): দীর্ঘদিন ধরে কামারপুকুর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠছিল। দিনের পর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা, লো-ভোল্টেজ, ট্রান্সফরমারের সমস্যা এবং বর্ষাকালে ঘনঘন বিদ্যুৎ বিপর্যয়ের মতো বিষয়গুলি
বিদ্যুৎ সমস্যা মেটাতে তৎপর রাজ্যের নতুন সরকার


রামবাগ, ২৫ জুন (হি.স.): দীর্ঘদিন ধরে কামারপুকুর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠছিল। দিনের পর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা, লো-ভোল্টেজ, ট্রান্সফরমারের সমস্যা এবং বর্ষাকালে ঘনঘন বিদ্যুৎ বিপর্যয়ের মতো বিষয়গুলি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে উদ্যোগী হলো রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার।

​বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্ব কামারপুকুর ও আশপাশের বিভিন্ন সমস্যাপ্রবণ এলাকা পরিদর্শন করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁরা তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। পাশাপাশি বিদ্যুৎ পরিকাঠামোর বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং কোথায় কী ধরনের উন্নয়নের প্রয়োজন রয়েছে, তা নিয়ে আলোচনা করেন।

​পরিদর্শন শেষে বিজেপি নেতারা জানান, সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত যে অভিযোগগুলি এসেছে, সেগুলিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যেখানে ট্রান্সফরমার বা বিদ্যুৎ লাইনের সংস্কার প্রয়োজন, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার আশ্বাসও দেওয়া হয়েছে।

​বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানান, এলাকাভিত্তিক সমস্যাগুলির তালিকা তৈরি করা হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি, পুরনো পরিকাঠামো এবং অন্যান্য কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ পরিষেবা পান। সেই লক্ষ্যেই বর্তমানে কাজ চলছে।

​এলাকাবাসীরা আশা প্রকাশ করেছেন, এই পরিদর্শনের ফলে তাঁদের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা দূর হবে এবং ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা পাওয়া যাবে। বিজেপি নেতৃত্বও জানিয়েছেন, জনস্বার্থে এই ধরনের পরিদর্শন ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande