বাঁকুড়া পুরসভায় প্রশাসকের দায়িত্ব নিলেন মহকুমা শাসক, কার্যালয় গঙ্গাজলে ধুয়ে 'পবিত্র' করল বিজেপি
বাঁকুড়া, ২৫ জুন (হি. স.) : বাঁকুড়া পুরসভায় প্রশাসকের দায়িত্ব নিলেন মহকুমা শাসক প্রলয় কুমার মন্ডল। বৃহস্পতিবার তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। এদিকে তৃণমূল পরিচালিত বোর্ড এর ক্ষমতা হস্তান্তর এর পর এদিন পুর প্রশাসক দায়িত্ব ভার গ্রহনের পূর্বে বিজেপি কর্ম
বাঁকুড়া পুরসভায় প্রশাসকের দায়িত্ব নিলেন মহকুমা শাসক, কার্যালয় গঙ্গাজলে ধুয়ে 'পবিত্র' করল বিজেপি


বাঁকুড়া, ২৫ জুন (হি. স.) : বাঁকুড়া পুরসভায় প্রশাসকের দায়িত্ব নিলেন মহকুমা শাসক প্রলয় কুমার মন্ডল। বৃহস্পতিবার তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। এদিকে তৃণমূল পরিচালিত বোর্ড এর ক্ষমতা হস্তান্তর এর পর এদিন পুর প্রশাসক দায়িত্ব ভার গ্রহনের পূর্বে বিজেপি কর্মীরা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে বিজেপি কর্মীরা।তাদের এই কর্মসূচি ঘিরে পৌরসভায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের বক্তব্য পূর্বতন তৃণমূলের আমলে পৌরসভা দুর্নীতি সহ নানা অপকর্মের আখড়ায় পরিনত হয়।সেই জন্য এই স্হান অপবিত্র হয়ে যায়, এদিন তৃণমূলের বোর্ডের বিদায় হতেই নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার আগে স্হান টি গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা হোল।

উল্লেখ্য গত ১৭জুন পৌরপ্রধান অলকাসেন মজুমদার পদত্যাগ করেন। তার পূর্বে তার দলেরই ভাইস চেয়ারম্যান, তিনি সীআই সি সহ ষোলজন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্হা প্রস্তাব জমা দেন জেলাশাসক এর কাছে। ২৪ সদস্যের বাঁকুড়া পৌরসভার ২১জন তৃণমূলের বাকী তিন কাউন্সিলর নির্দল ।পরবর্তীতে দুজন নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেন।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande