সাধারণ মানুষের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ রুখতে নতুন বিল আনছে রাজ্য সরকার
কলকাতা, ২৫ জুন (হি. স.): সাধারণ মানুষের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ রুখতে তৎপর সরকার। এই লক্ষ্যে রাজ্যে একটি নতুন বিল আনা হচ্ছে। আগামী সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিনে এই বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ১৪ নম্ব
বিধানসভা অধিবেশনে নতুন বিল বিতরণ হল


কলকাতা, ২৫ জুন (হি. স.): সাধারণ মানুষের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ রুখতে তৎপর সরকার। এই লক্ষ্যে রাজ্যে একটি নতুন বিল আনা হচ্ছে। আগামী সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিনে এই বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ১৪ নম্বর বিলটি প্রথমার্ধের অধিবেশনে সমস্ত বিধায়কদের মধ্যে বিলি করা হয়েছে— দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬।

​এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সমাজজীবনে সমাজবিরোধীদের নানা কার্যকলাপ ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। নাগরিকদের মধ্যে তা নিয়ে দিনের পর দিন আতঙ্ক বাড়ছে। কাজেই রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হলো— অবিলম্বে এই সমস্যার নিরসন করতে হবে এবং বর্তমানে রাজ্য সরকার তা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

​তিনি আরও জানান, এই ধরনের সমাজবিরোধী কাজে সমাজের একাংশ যে যুক্ত রয়েছে, তার প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতেই সমাজজীবনে সাধারণ মানুষের শান্তিতে বসবাস ও জীবনযাপনের ওপর মারাত্মক হুমকি তৈরি হয়েছে এবং সম্পত্তিহানির পরিবেশ সৃষ্টি হচ্ছে, যা কোনোভাবেই অগ্রাহ্য করা যাচ্ছে না। এ নিয়ে উপযুক্ত আইন ও সুব্যবস্থা না থাকার ফলে উদ্ভূত পরিস্থিতিতে সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছিল না। শুধু তাই নয়, এর ফলে তৈরি হওয়া তাদের গভীর ষড়যন্ত্রের বিনাশ করা দরকার এবং এটাই একমাত্র বিকল্প।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande