অরুণাচলের আনজাও জেলায় শুরু সড়ক নির্মাণের কাজ, ভারত-চীন সীমান্তবর্তী গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থায় বড় পদক্ষেপ
ইটানগর, ২৫ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলির পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আনজাও জেলার নেনুলিয়াং ও জাপালিয়াং সংযোগকারী বহু প্রতীক্ষিত মোটরযান চলাচলযোগ্য সড়কের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে
সড়ক নির্মাণ_প্রতিনিধিত্বমূলক চিত্র


ইটানগর, ২৫ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলির পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আনজাও জেলার নেনুলিয়াং ও জাপালিয়াং সংযোগকারী বহু প্রতীক্ষিত মোটরযান চলাচলযোগ্য সড়কের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে লোহিত নদীর বাম তীরবর্তী খ্রাংলিয়াং, নারালিয়াং, জাপালিয়াং, রাঙ্গাম, লামালিয়াং সহ একাধিক গ্রামের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। নির্ভরযোগ্য সড়ক যোগাযোগের অভাবে ওই গ্রামগুলির বাসিন্দারা কয়েক দশক ধরে যাতায়াত ও পরিবহণ সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন।

মন্ত্রী দাসাংলু পুল রাজ্যের দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়নে ধারাবাহিক প্রতিশ্রুতির জন্য মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং উপমুখ্যমন্ত্রী চৌনা মেইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দাসাংলু বলেন, ভৌগোলিক প্রতিকূলতা সত্ত্বেও রাজ্যের প্রতিটি গ্রাম ও নাগরিকের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সরকার গ্রহণ করেছে, এই প্রকল্প সেই দূরদর্শী ভাবনারই প্রতিফলন।

তিনি বলেন, সড়কটি সম্পূর্ণ হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাজার এবং অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে ওই এলাকাগুলির সংযোগ উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পাশাপাশি, অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগও সৃষ্টি হবে।

এদিকে স্থানীয় নেতারা এই প্রকল্পকে শুধু একটি সড়ক নির্মাণ প্রকল্প নয়, ভারত-চীন সীমান্ত সংলগ্ন অঞ্চলে বসবাসকারী সীমান্তবাসীদের জন্য আরও শক্তিশালী ও সংযুক্ত ভবিষ্যতের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande