বিজেপি করার অভিযোগে কর্মীদের মারধরের অভিযোগ, জীবনতলায় উত্তেজনা
ক্যানিং, ২৫ জুন (হি. স.) : বিজেপি করার অপরাধে দলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জীবনতলা থানার দক্ষিণ মৌখালী গ্রামে। অভিযোগ, এলাকায় বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে কয়েকজন কর্মীর উপর হামলা চালানো
বিজেপি করার অভিযোগে কর্মীদের মারধরের অভিযোগ, জীবনতলায় উত্তেজনা


ক্যানিং, ২৫ জুন (হি. স.) : বিজেপি করার অপরাধে দলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জীবনতলা থানার দক্ষিণ মৌখালী গ্রামে। অভিযোগ, এলাকায় বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়। লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্তদের। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।আক্রান্তদের অভিযোগ, শওকত অনুগামী হিসেবে পরিচিত মোনাব্বর মোল্লার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। রাজনৈতিক বিরোধ থেকেই এই হামলার ঘটনা বলে দাবি বিজেপি কর্মীদের। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সে বিষয়েও নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande