তামান্নার মৃত্যুতে সব অভিযুক্ত গ্রেফতার, প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৭ জুন (হি.স.): তামান্না খুনের ঘটনায় অভিযুক্ত প্রায় সকলকে গ্রেফতার করল কৃষ্ণনগর জেলা পুলিশ। শনিবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গত কয়েক দিনের মধ্যে আরও ১২ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অনেকেই নাগপুর বা গুরুগ্রামে গ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৭ জুন (হি.স.): তামান্না খুনের ঘটনায় অভিযুক্ত প্রায় সকলকে গ্রেফতার করল কৃষ্ণনগর জেলা পুলিশ। শনিবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গত কয়েক দিনের মধ্যে আরও ১২ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অনেকেই নাগপুর বা গুরুগ্রামে গা ঢাকা দিয়েছিল। শুভেন্দুর বক্তব্য, আগের সরকারের আমলে পুলিশের উপরে রাজনৈতিক চাপ ছিল যথেষ্ট। তা এড়িয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার দায়বদ্ধ।

এক্স মাধ্যনে শুভেন্দু জানান, তামান্নার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার ও আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করছি। এই মামলায় দ্রুত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য আমি কৃষ্ণনগর জেলা পুলিশ কর্মীদের প্রশংসা করছি এবং তাঁদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করছি। তামান্নার শোকার্ত মায়ের সঙ্গে আমার সাক্ষাতের পর, অপরাধীরা যাতে আইনের কঠোরতম শাস্তির মুখোমুখি হয় তা নিশ্চিত করতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গের জনগণকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, এফআইআর-এ নাম থাকা প্রায় সকল অভিযুক্তকেই এখন গ্রেফতার করা হয়েছে। গত কয়েক দিনে, আমাদের পুলিশ বাহিনী রাজ্যের সীমানা ছাড়িয়ে গুরুগ্রাম ও নাগপুরের মতো বিভিন্ন জায়গায় নিরলসভাবে তদন্ত চালিয়ে আরও ১২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের নামও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande