ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত দিল্লি ও কাশ্মীরে
কাবুল, ২৭ জুন (হি.স.): মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। আফগানিস্তানে ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভারতেও ভূকম্পন টের পাওয়া যায়। দিল্লির পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন এলাকাতেও মৃদু কম্প
জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প, পুলওয়ামায় ৩.৫ তীব্রতার কম্পন


কাবুল, ২৭ জুন (হি.স.): মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। আফগানিস্তানে ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভারতেও ভূকম্পন টের পাওয়া যায়। দিল্লির পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে; ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওই দেশেই। উত্তর ভারতের একাধিক রাজ্যেও কম্পন অনুভূত হয়।

শনিবার আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কম্পন পাকিস্তান, জম্মু-কাশ্মীর এবং দিল্লি-এনসিআর এলাকাতেও অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। উত্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande