সেশেলসে কচ্ছপকে খাওয়ালেন মোদী, অভিভূত প্রধানমন্ত্রী
ভিক্টোরিয়া, ২৭ জুন (হি.স.): সেশেলস সফরে গিয়ে বিশ্বের সবচেয়ে প্রবীণ কচ্ছপকে পাতা খাওয়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সেশেলসের ন্যাশনাল বটানিক গার্ডেনে যান তিনি। সেখানকারই বাসিন্দা বিশ্বের প্রবীণতম কচ্ছপ জোনাথন। বর্তমানে তার বয়স প্রায়
সেশেলসে কচ্ছপকে খাওয়ালেন মোদী, অভিভূত প্রধানমন্ত্রী


ভিক্টোরিয়া, ২৭ জুন (হি.স.): সেশেলস সফরে গিয়ে বিশ্বের সবচেয়ে প্রবীণ কচ্ছপকে পাতা খাওয়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সেশেলসের ন্যাশনাল বটানিক গার্ডেনে যান তিনি। সেখানকারই বাসিন্দা বিশ্বের প্রবীণতম কচ্ছপ জোনাথন। বর্তমানে তার বয়স প্রায় ১৯৪ বছর। জোনাথনকে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত স্থলচর প্রাণী হিসাবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

সেশেলস সফরের সময় শনিবার বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলচর প্রাণী 'জোনাথন'-কে পাতা খাওয়ান প্রধানমন্ত্রী মোদী। এক্স মাধ্যমে এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনির সঙ্গে সেশেলস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের জায়ান্ট টরটয়েজ বা বিশাল কচ্ছপের বেষ্টনী পরিদর্শন করেছি। সেশেলসের স্থানীয় প্রজাতি ‘আলদাব্রা জায়ান্ট টরটয়েজ’ পৃথিবীর অন্যতম বৃহত্তম ও দীর্ঘজীবী প্রাণী; এদের মধ্যে কোনও কোনওটি দুই শতাব্দীরও বেশি সময়ের ইতিহাসের সাক্ষী। ভারত ও সেশেলসের মধ্যকার বিশেষ বন্ধুত্বের সঙ্গেও আলদাব্রা জায়ান্ট টরটয়েজের একটি যোগসূত্র রয়েছে। ২০১৪ সালে এর মধ্যে দু'টি কচ্ছপ কলকাতার আলিপুর চিড়িয়াখানাকে উপহার দেওয়া হয়েছিল। এর কয়েক বছর পর, সেশেলস হায়রাবাদ চিড়িয়াখানাকেও আরও কয়েকটি কচ্ছপ উপহার দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande