(আপডেট) উদ্ধারকাজ শেষ তারাতলায়, সরল বিপর্যয় মোকাবিলা দল
কলকাতা, ২৭ জুন (হি.স.): তারাতলায় নির্মীয়মান গুদামঘর বিপর্যয়ের পর, শনিবার প্রাথমিক ভাবে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানাল পুলিশ এবং এনডিআরএফ। সরকারি ভাবে ঘোষণা না হলেও তারাতলার দুর্ঘটনাস্থল থেকে চলে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ আ
আরও দু'টি দেহ উদ্ধার, তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৭


কলকাতা, ২৭ জুন (হি.স.): তারাতলায় নির্মীয়মান গুদামঘর বিপর্যয়ের পর, শনিবার প্রাথমিক ভাবে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানাল পুলিশ এবং এনডিআরএফ। সরকারি ভাবে ঘোষণা না হলেও তারাতলার দুর্ঘটনাস্থল থেকে চলে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ আপাতত আর হচ্ছে না বলেই খবর এনডিআরএফ সূত্রে।

এ দিন দুপুরে প্রাথমিক তদন্ত শেষ করে বেরিয়ে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের দলও। দলে ছিলেন ডিপার্টমেন্ট অব কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, ডিপার্টমেন্ট অব আর্কিটেকচারের অধ্যাপক মৈনাক ঘোষ, ডিপার্টমেন্ট অব মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক মহম্মদ বসিরউদ্দিন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সম্রাট সেনগুপ্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande