মহারাষ্ট্রে টেট প্রশ্ন-ফাঁস কাণ্ডে পাকড়াও ৩
মুম্বই, ২৭ জুন (হি.স.): মহারাষ্ট্রে রবিবার অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এগ্জামিনেশন শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছ
মহারাষ্ট্রে টেট প্রশ্ন-ফাঁস কাণ্ডে পাকড়াও ৩


মুম্বই, ২৭ জুন (হি.স.): মহারাষ্ট্রে রবিবার অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এগ্জামিনেশন শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়।

টেটের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দিল্লি থেকে টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এসেছিল এবং প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভিওয়ান্দি পুলিশ ফাঁদ পাতে এবং লেনদেন সম্পন্ন হওয়ার আগেই ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের পরিচয় পাওয়া গেছে—রাজীব শ ও আকাশ কুমার (উভয়েই বিহারের বাসিন্দা) এবং ধীরজ সিং (হরিয়ানার বাসিন্দা)। পুলিশ তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ এবং পরদিন অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার জন্য নির্ধারিত টেট প্রশ্নপত্রের চারটি সেট উদ্ধার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande