২-দিনের সফরে বেঙ্গালুরু পৌঁছলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন
বেঙ্গালুরু, ২৭ জুন (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ২-দিনের সফরে বেঙ্গালুরু পৌঁছেছেন। উপরাষ্ট্রপতি শনিবার বেঙ্গালুরুর এইচএএল বিমানবন্দরে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, কর্ণাটক সরকারের স্বাস্থ্য ও
২-দিনের সফরে বেঙ্গালুরু পৌঁছলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন


বেঙ্গালুরু, ২৭ জুন (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ২-দিনের সফরে বেঙ্গালুরু পৌঁছেছেন। উপরাষ্ট্রপতি শনিবার বেঙ্গালুরুর এইচএএল বিমানবন্দরে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, কর্ণাটক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ইউ টি খাদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান।

উপরাষ্ট্রপতি এদিন বেঙ্গালুরুতে নাদপ্রভু শ্রী কেম্পেগৌড়ার ৫১৭-তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন। আগামীকাল উপরাষ্ট্রপতি বেঙ্গালুরুতে রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়-এর প্রতিষ্ঠা দিবস এবং আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত 'নেশা মুক্ত ভারত কনক্লেভ'-এ অংশগ্রহণ করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande