
মুর্শিদাবাদ, ২৮ জুন (হি.স.): অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিকি দাস। শনিবার বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের লোক। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে এই বিষয়ে|
এদিকে, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার। তাঁর বাড়ি বহরমপুরের নেতাজি নগর এলাকায়। মৃতের নাম দেবরানী মণ্ডল। রবিবার মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইদিন রাতে তাঁর মৃত্যু হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ