আগরতলায় হাওড়া নদী থেকে উদ্ধার যুবকের লাশ, চাঞ্চল্য গাঙ্গাইল এলাকায়, তদন্তে পুলিশ
আগরতলা, ২৮ জুন (হি.স.) : আগরতলার গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে উদ্ধার হয়েছে জনৈক যুবকের মৃতদেহ। এ ঘটনাকে কেন্দ্ৰ করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি জনৈক রমজান আলি ওরফে টিটনের বলে শনাক্ত করা হযেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলি
হাওড়া নদী থেকে মৃতদেহ উদ্ধার যৌথবাহিনীর (১)


মৃতদেহ উদ্ধার যৌথবাহিনীর (২)


আগরতলা, ২৮ জুন (হি.স.) : আগরতলার গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে উদ্ধার হয়েছে জনৈক যুবকের মৃতদেহ। এ ঘটনাকে কেন্দ্ৰ করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি জনৈক রমজান আলি ওরফে টিটনের বলে শনাক্ত করা হযেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, আজ রবিবার সকালে গাঙ্গাইলে নবনির্মিত নদীতীরবর্তী পার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন জনাকয়েক ব্যক্তি। তাঁরা সেখানে রক্তের দাগ দেখে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের দল। যান সদর সাধারণ মহকুমা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা রক্তের উৎস সন্ধানে শুরু করেন তদন্ত। তদন্তকারী আধিকারিকরা সন্দেহ করেন, এখানে কাউকে খুন করে নদীতে তার দেহ ফেলে দেওয়া হতে পারে।

সন্দেহের বশে ডাকা হয় এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স এবং অগ্নিনির্বাপক বাহিনীকে। তাঁরা সম্মিলিতভাবে হাওড়া নদীতে তালাশি অভিযান চালান। ঘণ্টা-কয়েক অভিযানের পর রমজান আলি ওরফে টিটনের মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রমজানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, তাঁকে খুন করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর রমজান আলির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, জানা গেছে পুলিশ সূত্রে।

পুলিশের সূত্রটি বলেছে, গতকাল রাতে ওই যুবকের নিখোঁজ হওয়ার খবর ছিল তাঁদের কাছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande