পুকুর পরিষ্কার করলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র
পূর্ব বর্ধমান, ২৮ জুন (হি.স.): পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। রবিবার সকালে বর্ধমানের লোকো কলোনি এলাকায় একটি পুকুরে নেমে নিজে হাতে আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন। তিনি জানান, পরিবেশকে পরিষ্কার রাখতে শুধু সরকা
পুকুর পরিষ্কার করলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র


পূর্ব বর্ধমান, ২৮ জুন (হি.স.): পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। রবিবার সকালে বর্ধমানের লোকো কলোনি এলাকায় একটি পুকুরে নেমে নিজে হাতে আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন। তিনি জানান, পরিবেশকে পরিষ্কার রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও। মানুষ সচেতন থাকলে তবেই পরিবেশ সুস্থ থাকবে। ডেঙ্গু, ম্যালেরিয়া রুখতে এই উদ্যোগ খুবই জরুরি বলে জানান মন্ত্রী।

মন্ত্রী এদিন জানান, আগামী দিনে বর্ধমানকে গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলবো। এর জন্য আজ থেকেই আমাদের পদক্ষেপ শুরু হল। সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এও বলেন, বিগত ৫০ বছর ধরে বিগত সরকারগুলি রাজ্যে নোংরা ছড়িয়ে রেখেছে। সেই আবর্জনা পরিষ্কারের জন্য নামতে হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande