আরামবাগ জেলা চাই পরিষদের পথসভা কামার পুকুরে
আরামবাগ, ২৮ জুন (হি.স.): আরামবাগকে জেলা ঘোষণার পর সেই দাবির দীর্ঘ আন্দোলনের ইতিহাস ও ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরতে রবিবার বিকেলে কামারপুকুর চটি এলাকায় পথসভার আয়োজন করল আরামবাগ জেলা চাই পরিষদ। সভায় উপস্থিত ছিলেন ‘গোলাপ সুন্দরী’ নামে পরিচিত
কামারপুকুরে আরামবাগ জেলা চাই পরিষদের পথসভা


আরামবাগ, ২৮ জুন (হি.স.): আরামবাগকে জেলা ঘোষণার পর সেই দাবির দীর্ঘ আন্দোলনের ইতিহাস ও ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরতে রবিবার বিকেলে কামারপুকুর চটি এলাকায় পথসভার আয়োজন করল আরামবাগ জেলা চাই পরিষদ।

সভায় উপস্থিত ছিলেন ‘গোলাপ সুন্দরী’ নামে পরিচিত বিশিষ্ট শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়, প্রদীপ গঙ্গোপাধ্যায়-সহ আরামবাগ জেলা চাই পরিষদের একাধিক সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়াও এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত থেকে সভায় অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আরামবাগকে জেলা করার দাবি দীর্ঘদিনের। এই দাবিকে সামনে রেখে বছরের পর বছর ধরে আরামবাগ জেলা চাই পরিষদ ধারাবাহিকভাবে আন্দোলন, গণস্বাক্ষর অভিযান, পথসভা ও বিভিন্ন গণআন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তুলেছে। অবশেষে রাজ্য সরকারের জেলা ঘোষণার সিদ্ধান্ত সেই দীর্ঘ আন্দোলনেরই সাফল্য।

সভায় বক্তারা আরও বলেন, জেলা ঘোষণা শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন নয়, এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রশাসনিক পরিষেবা ও সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। আগামী দিনেও আরামবাগের সর্বাঙ্গীণ উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তাঁরা।

পথসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande