অবৈধ মদের থেকে হানা গোঘাট পুলিশের
আরামবাগ , ২৮ জুন (হি.স.): হুগলির গোঘাট থানার অন্তর্গত দামোদরপুর গ্রামে অবৈধ চোলাই মদ তৈরির ঠেকে অভিযান চালাল গোঘাট থানার পুলিশ। রবিবার এই অভিযানে কয়েকশ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে,
অবৈধ মদের ঠেকে  হানা


আরামবাগ , ২৮ জুন (হি.স.): হুগলির গোঘাট থানার অন্তর্গত দামোদরপুর গ্রামে অবৈধ চোলাই মদ তৈরির ঠেকে অভিযান চালাল গোঘাট থানার পুলিশ। রবিবার এই অভিযানে কয়েকশ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনিভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গোঘাট থানার পুলিশ রবিবার বিশেষ অভিযান চালায়। অভিযানে মদ তৈরির জন্য ব্যবহৃত ভাঁটি, ড্রাম, পাত্র-সহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। পাশাপাশি কয়েকশ লিটার চোলাই মদও নষ্ট করে দেওয়া হয়।

পুলিশের দাবি, অবৈধ মদ তৈরির বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে। এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি মদ ব্যবসা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, নিয়মিত অভিযান চললে এলাকায় অবৈধ চোলাই মদের কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande