মণিপুরে তিন নাগরিক হত্যার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী খেমচাঁদের, হামলাবাজদের শীঘ্র গ্রেফতারের নির্দেশ
ইমফল, ৫ জুন (হি.স.) : আজ শুক্রবার ভোরে কাঙপোকপি জেলার অন্তর্গত নিউ কেইথেলমানবি এলাকার লোইবোল খুল্লেন গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করতে নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ
মণিপুরের কাংপোকপি জেলার গ্রামে সশস্ত্র বন্দুকধারীর হামলা


ইমফল, ৫ জুন (হি.স.) : আজ শুক্রবার ভোরে কাঙপোকপি জেলার অন্তর্গত নিউ কেইথেলমানবি এলাকার লোইবোল খুল্লেন গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করতে নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জারিকৃত এক বিবৃতিতে এই হামলাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত কাজ’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নিরস্ত্র সাধারণ মানুষের ওপর পরিকল্পিত হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

মুখ্যমন্ত্রী বলেন, বর্বরোচিত এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে অবিলম্বে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

এদিকে, গত ৩ জুন রাতে কর্তব্যরত অবস্থায় নিহত ৪ নম্বর ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন-এর হাবিলদার খইরোম সুরেশ সিংহের হত্যাকাণ্ডেরও নিন্দা জানান মুখ্যমন্ত্রী। থউবাল কমান্ডো ইউনিটে সংযুক্ত ওই পুলিশ কমান্ডোর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার পরের দিন ৪ জুন মূল অভিযুক্তকে গ্রেফতার করার জন্য থউবাল জেলা পুলিশের প্রশংসা করে তিনি নিহত পুলিশ কমান্ডোর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande