বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে কলকাতায় 'ফিট ইন্ডিয়া'র জমকালো আয়োজন, প্রস্তুতি তুঙ্গে
​কলকাতা, ৫ জুন (হি. স.) : বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উপলক্ষে ''ফিট ইন্ডিয়া—সানডেজ অন সাইকেল''-এর জমকালো উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে ৫ হাজারেরও বেশি প্রতিযোগী প্রস্তুত রয়েছেন। শুক্রবার স্পোর্টস অথরিটি অফ
ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘোষণা


​কলকাতা, ৫ জুন (হি. স.) : বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উপলক্ষে 'ফিট ইন্ডিয়া—সানডেজ অন সাইকেল'-এর জমকালো উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে ৫ হাজারেরও বেশি প্রতিযোগী প্রস্তুত রয়েছেন। শুক্রবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া -র কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাজ্যের ক্রীড়া মানচিত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এই মহতী উদ্যোগকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

​এদিন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট' বা সুস্থ ভারত অভিযানের সূচনা করেছেন। এর মূল লক্ষ্য হলো সমাজের সমস্ত বয়সের এবং সব স্তরের মানুষকে খেলাধুলা ও শরীরচর্চাকে তাঁদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে উৎসাহিত করা।

​মন্ত্রী আরও জানান, বিশ্বজুড়ে প্রতি বছর ৩ জুন 'বিশ্ব সাইকেল দিবস' পালন করা হলেও, পশ্চিমবঙ্গে এই বিশেষ সাইক্লিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৭ জুন (রবিবার)। সল্টলেক স্টেডিয়ামের ৩ নম্বর গেট থেকে এই বর্ণাঢ্য সাইকেল র‍্যালির সূচনা করা হবে। এই উদযাপন উপলক্ষে এদিন অনুষ্ঠানের অফিশিয়াল জার্সিরও উন্মোচন করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande