
নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): জল্পনাই অবশেষে সত্যি হল, কে আন্নামালাইয়ের ইস্তফা গ্রহণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। শুক্রবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
বিগত কয়েকদিন ধরে চলা জল্পনা-কল্পনার পর, শুক্রবার দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন কে আন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর ফলে বিজেপির সঙ্গে আন্নামালাইয়ের সম্পর্কের অবসান ঘটল। কিছু দিন আগেই নিতিনের সঙ্গে দেখা করেছিলেন আন্নামালাই, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, উভয়ের সঙ্গে বৈঠকে বিজেপির ছাড়ার কথা জানান আন্নামালাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ