জনতার দরবারে ফের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): জনতার দরবারে বুধবার ফের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপি কার্যালয়ে ''জনতার দরবার'' কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
জনতার দরবারে ফের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু


কলকাতা, ১৫ জুলাই (হি.স.): জনতার দরবারে বুধবার ফের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপি কার্যালয়ে 'জনতার দরবার' কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, মানুষের সেবা করাই তাঁর কাছে অন্যতম অঙ্গীকার। প্রত্যেকের প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাসাধ্য দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কামদুনি ফাইলস ফের খোলার কথা আগেই শোনা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে। এ বার বুধবার মুখ্যমন্ত্রীর জনতার দরবার-এ হাজির হন কামদুনি কাণ্ডের দুই প্রতিবাদী টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল। সূত্রের খবর, তাঁরা কামদুনি ফাইল খোলার অনুরোধ জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande