তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান কে বেঁধে রেখে ডিমথেরাপি, উদ্ধার করল আরামবাগ পুলিশ
আরামবাগ, ১৫ জুলাই (হি.স.): তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান কে বেঁধে রেখে ডিমথেরাপি। উত্তেজিত জনতার থেকে উদ্ধার করল আরামবাগ পুলিশ। ঘটনাটি ঘটে আরামবাগের গৌরহাটী ২ পঞ্চায়েতের। বুধবার পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং ও উপপ্রধান শিবশঙ্কর দত্তকে পঞ্চায়
দড়ি দিয়ে বাধা প্রধান এবং উপপ্রধান আরামবাগে


আরামবাগ, ১৫ জুলাই (হি.স.): তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান কে বেঁধে রেখে ডিমথেরাপি। উত্তেজিত জনতার থেকে উদ্ধার করল আরামবাগ পুলিশ।

ঘটনাটি ঘটে আরামবাগের গৌরহাটী ২ পঞ্চায়েতের। বুধবার পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং ও উপপ্রধান শিবশঙ্কর দত্তকে পঞ্চায়েত অফিস চত্বরেই বেঁধে রাখে এলাকার উত্তেজিত জনতা,চলে ডিম বৃষ্টি। তাদের বিরুদ্ধে,এলাকায় মারধর,তোলাবাজি,ধর্ষনের হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। এদিন দুজনে পঞ্চায়েত অফিসে এসেছে খবর পেয়েই এলাকার লোকজন পঞ্চায়েত অফিস ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক বুঝে দুজনে পালাবার চেষ্টা করলে তাদের ধরে ফেলে উত্তেজত জনতা। এরপরেই দুজনকে বেঁধে রেখে চলে ডিম থেরাপি। অবশেষে ঘটনার খবর পেয়ে আরামবাগ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার থেকে দুই অভিযুক্তকে উদ্ধার করে।

উলেক্ষ্য,গত কয়েকমাস আগেই এই পঞ্চায়েত অফিস থেকেই বিপূল পরিমান মদের বোতল সহ কন্ডোমের প্যাকেট উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। এদিন এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande