
দেহরাদূন, ১৫ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডে বৃষ্টি অবিরাম হচ্ছে । আবহাওয়া দফতর নৈনিতাল, চম্পাওয়াত, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। একটানা বৃষ্টির কারণে রাজ্যের ৬১টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভূমিধস, পাথর ধস, নদী ও খালের জল উপচে পড়া এবং জল জমে যাওয়ার আশঙ্কায় আগামী পাঁচ দিন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর ।
বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, পিথোরাগড়, চম্পাওয়াত, নৈনিতাল এবং বাগেশ্বরের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পাহাড়ি জেলা এবং উধম সিং নগরের বিচ্ছিন্ন কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে হরিদ্বার জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, রাজ্যের ৬১টি রাস্তা বন্ধ রয়েছে। রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে।
আবহাওয়া দফতর পূর্বাবাস দিয়েছে, যে আগামী পাঁচ দিন ধরে সংবেদনশীল এলাকাগুলিতে ভূমিধস, শিলাপাত, পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যাওয়া, নদী ও খালের জল উপচে পড়া এবং নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণকে শুধুমাত্র একান্ত প্রয়োজনে ভ্রমণ করতে এবং নদী ও খালের কাছে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন