
হুগলি , ১৫ জুলাই (হি.স.): বুধবার অরণ্য দিবস উপলক্ষে জিরাট কবুড়া পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। অনুষ্ঠানে তিনি বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন এবং পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ে আয়োজিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীও পরিদর্শন করেন মন্ত্রী সুমনা সরকার। তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, আত্মত্যাগ এবং দেশগঠনে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ইতিহাস ও মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতে সহায়তা করবে।
মন্ত্রী সুমনা সরকার বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবেশ সচেতনতা এবং জাতীয় ব্যক্তিত্বদের জীবনাদর্শকে একসূত্রে বেঁধে এমন শিক্ষণীয় অনুষ্ঠানের আয়োজনকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA