
হুগলি , ১৫ জুলাই (হি.স.): হুগলি জেলার জেলাশাসক (ডিএম) খুরশিদ আলী কাদরী, রুরাল পুলিশ সুপার (এসপি) কে. ভি. সিং এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জেলা দিশা (DISHA) কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন কেন্দ্রীয় ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, সাধারণ মানুষের সমস্যা-অভিযোগ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তা আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
হুগলি জেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই দিশা কমিটির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবার সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA