মন্তেশ্বরে বাস মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর
মন্তেশ্বর, পূর্ব বর্ধমান, ১৯ জুলাই (হি. স.):-পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে রবিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ দুই বন্ধু একটি মোটরবাইকে করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময
বাইক দুর্ঘটনা


মন্তেশ্বর, পূর্ব বর্ধমান, ১৯ জুলাই (হি. স.):-পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে রবিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ দুই বন্ধু একটি মোটরবাইকে করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মালডাঙ্গা–মেমারি রোডের মধ্যমগ্রাম এলাকার মা অভয়া রাইস মিলের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয় বাসিন্দারা দ্রুত মন্তেশ্বর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।মৃতদের পরিচয় জানা গিয়েছে মুস্তাকিম শেখ (১৯) এবং মমিন শেখ (২২) হিসেবে। দু'জনেরই বাড়ি মন্তেশ্বরের কানপুর ঢাকতলা গ্রামে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি কুসুমগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরবাইকটি মেমারির দিক থেকে কুসুমগ্রামের দিকে যাচ্ছিল। মা অভয়া রাইস মিলের সামনে পৌঁছতেই দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই দুই আরোহী গুরুতর জখম হন।ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং বাসটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande