কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা অধ্যক্ষ রথীন্দ্র বোসের
কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কবি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। রবিবার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে - বিশিষ্ট কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে সশ
দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে অধ্যক্ষের শ্রদ্ধা


কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কবি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। রবিবার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে - বিশিষ্ট কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম।

উল্লেখ্য, তৎকালীন ব্রিটিশ শাসনের ভারতে বাংলা প্রেসিডেন্সি বিভাগের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। ১৮৮০ থেকে ১৯১৩ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন। সাহিত্যে কর্মজীবন বর্ণময় ছিল। দ্বিজেন্দ্রলাল রায়ের দুই অগ্রজ ছিলেন সুলেখক ও পত্রিকা সম্পাদক। গৃহে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের অবাধ যাতাায়া ছিল। এরকম একটি পরিবেশে কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেছেন। ১৯০৫ সালে কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande