মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়
কলকাতা, ১৯ জুলাই (হি.স.): মেজর লিগ ক্রিকেটে প্রথম শিরোপা জিতলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। শনিবার (১৮ জুলাই) নাটকীয় ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে এক রানে হারায় তারা। বিশ্বজুড়ে নাইট রাইডার্সের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর দশম
মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়


কলকাতা, ১৯ জুলাই (হি.স.): মেজর লিগ ক্রিকেটে প্রথম শিরোপা জিতলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। শনিবার (১৮ জুলাই) নাটকীয় ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে এক রানে হারায় তারা। বিশ্বজুড়ে নাইট রাইডার্সের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর দশম শিরোপা এটি।

১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে নাইট রাইডার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুনীল নারিন ও জেসন হোল্ডার। দুজনই তিনটি করে উইকেট নেন। নারিনের উইকেটগুলো আসে মাত্র ১৩ রানের বিনিময়ে। বোলিংয়ের কম রান দিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

জয়ের জন্য শেষ ওভারে ওয়াশিংটন ফ্রিডমের দরকার ছিল ১৪ রান। নাইট রাইডার্স অধিনায়ক জেসন হোল্ডার বল তুলে দেন শ্যাডলি ভ্যান শাল্কউইকের হাতে। শাল্কউইক ওভারের দ্বিতীয় বলেই ২৪ বলে ৫৩ রান করা বিপজ্জনক ব্যাটার ওবাস পিয়েনারকে আউট করেন। পরের বলেই ইয়ান হল্যান্ডও ফিরে যান।

এরপর লকি ফার্গুসন একটি চার মেরে সিঙ্গেল নিয়ে সমীকরণ নামিয়ে আনেন শেষ বলে জয়ের জন্য ৩ রানে। শেষ বলে লাহিরু মিলান্থা দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে রানআউট হন। ফলে নাটকীয় সমাপ্তিতে এক রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande