
কলকাতা, ১৯ জুলাই (হি.স.): রবিবার আসন্ন মরসুমের জন্য মোহনবাগান দলে নিল যথাক্রমে দেজান দ্রাজিচ এবং অ্যালেক্স সাজিকে। এর ফলে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের মাঝমাঠ ও রক্ষণভাগের শক্তি বাড়াল।
দ্রাজিচ সবুজ-মেরুনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে আর সাজি তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন।
সাজি অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইংয়েও খেলতে পারেন। এই মরসুমের প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে আগামী সপ্তাহে শহরে আসবেন।
আর দ্রাজিচ গত দুই বছর এফসি গোয়ায় খেলছেন। গত বছর ইন্ডিয়ান সুপার লিগে ছয়টি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছিলেন।
এই সার্বিয়ান খেলোয়াড় এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সার্বিয়ান সুপারলিগা এবং লা লিগাতেও খেলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি