ভারী বৃষ্টিতে মুম্বইয়ের চার্জগেটে উপড়ে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত একটি গাড়ি
মুম্বই, ২ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির মধ্যেই বিশালাকার একটি গাছ ভেঙে বিপত্তি মুম্বইয়ে! বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের চার্জগেট এলাকায় উপড়ে পড়ে গাছটি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। তবে, হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মুম্বই জুড়ে ভারী বৃষ্টির মধ্যেই চার্চ
ভারী বৃষ্টিতে মুম্বইয়ের চার্জগেটে উপড়ে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত একটি গাড়ি


মুম্বই, ২ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির মধ্যেই বিশালাকার একটি গাছ ভেঙে বিপত্তি মুম্বইয়ে! বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের চার্জগেট এলাকায় উপড়ে পড়ে গাছটি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। তবে, হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মুম্বই জুড়ে ভারী বৃষ্টির মধ্যেই চার্চগেট স্টেশনের কাছে গাছ উপড়ে পড়ে।

রাজু নামে একজন নিরাপত্তা রক্ষী জানিয়েছেন, 'সকাল ৮টায় ডিউটিতে এসে দেখি, গাছটা রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে আছে। একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভেতরে কেউ ছিল না। গাছটা বেশ পুরোনো ছিল; একদিকে হেলে পড়তে শুরু করেছিল, যে কারণে গাছটি পড়ে গেল।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাত থেকেই মুম্বইজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। এর ফলে বাণিজ্যনগরীর বিভিন্ন স্থানে রাস্তায় জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে মুম্বইবাসীকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande