দেরিতে হলেও অবশেষে বর্ষা এল দিল্লিতে, স্বস্তিতে জাতীয় রাজধানীর বাসিন্দারা
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দেরিতে হলেও অবশেষে বর্ষা এল রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ২ জুলাই, বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে দিল্লিতে। রাজধানী দিল্লিতে সাধারণত ২৭ জুন বর্ষা প্রবেশ করে, কিন্তু এবার কিছুটা দেরি
দেরিতে হলেও অবশেষে বর্ষা এল দিল্লিতে, স্বস্তিতে জাতীয় রাজধানীর বাসিন্দারা


নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দেরিতে হলেও অবশেষে বর্ষা এল রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ২ জুলাই, বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে দিল্লিতে। রাজধানী দিল্লিতে সাধারণত ২৭ জুন বর্ষা প্রবেশ করে, কিন্তু এবার কিছুটা দেরিতে বর্ষা করলো।

দিল্লিতে বর্ষা প্রবেশের সঙ্গে বদলে গেল আবহাওয়াও। বৃহস্পতিবার সকালে দিল্লির মোতি বাগ, চাণক্যপুরী, মহাত্মা গান্ধী মার্গ, যন্তর মন্তর-সহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এই বৃষ্টির দরুণ গরম থেকে স্বস্তি মিলেছে, ভ্যাপসা গরমও উধাও হয়ে গিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে,৭ জুলাই পর্যন্ত দিল্লিতে প্রতিদিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande